মালদা

কালিয়াচকের বালিয়াডাঙা এলাকায় তিনটি দোকানে দুঃসাহসিক চুরি। চুরি গেছে প্রায় ২০ লক্ষ টাকার সামগ্রী

৫০০ মিটারের মধ্যে তিন তিনটি দোকানে চুরির ঘটনায় বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে, মলদহের কালিয়াচক থানার বালিয়াডাঙা এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। 

        জানা যায়, কালিয়াচক থানার বালিয়াডাঙা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে স্থানীয় বাসিন্দা ইনতাজুল আলি এবং সায়েদ আলির টায়ারের দোকান রয়েছে। বুধবার রাতে একদল দুস্কৃতি ওই দুটি টায়ারের দোকানে হানা দেয়। দুটি দোকানেরই সাটার ভেঙ্গে প্রায় ৫০ টি নতুন টায়ার, ৫ টি ব্যাটারি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা। পাশাপাশি ওই দুটি টায়ারের দোকানের পাশে থাকা একটি হার্ডওয়ারের দোকানেও চুরি করে দুস্কৃতিরা। জানা যায় তিনটি দোকান মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার সামগ্রী চুরি গেছে। সকালে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে চক্ষু চড়ক গাছ হয় ওই তিন দোকান মালিকের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় ব্যবসায়ীরা বলে অভিযোগ তুলে সরব হয়েছেন। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/OUXHm2RyO1U